আত্রাইয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

আত্রাইয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual5 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আ’লীগ আয়োজিত সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও গৌরব দীপ্তময় পথচলার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার ২৩ জুন সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে সাহেবগঞ্জ আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সাধারন সম্পাদক আফছার আলী প্রামানিক, নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক হামিদ সরকার, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক সুইট দত্তসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ।

Manual1 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যেক ইউনিয়ন হতে আ’লীগের নেতৃত্বে বর্ণাঢ্য সোভাযাত্রায় সুসজ্জিত হয়ে নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয়ে এসে একত্রিত হন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews