৮ ঘণ্টা পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

৮ ঘণ্টা পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক:: আট ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে৷ বুধবার দিবাগত রাত ৩টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষ হয়। পরে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Manual8 Ad Code

বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগব্যবস্থা বন্ধহয়ে যায়৷

Manual8 Ad Code

এ ঘটনায় রেলের শিডিউল বিপর্যয় ঘটে৷ সিলেট রেলওয়ে স্টেশনে প্রায় ১ হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েন৷ পরে গত রাতের ট্রেন আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাতটায় ছেড়ে যায়৷

Manual5 Ad Code

জানা গেছে, কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত হওয়া ব‌গি দ‌ু‌টি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে গতকাল দিবাগত রাত তিনটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভা‌বিক হয়।

গতকাল রাত ১০টায় সিলেট রেলস্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে গেছে রাত ৩টা ২০ মিনিটে। রাত সাড়ে ১১টার উপবন এক্সপ্রেস ছেড়ে গেছে আজ সকাল সাতটায়। আজ সকাল সোয়া ছয়টায় কালনী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এতে বিলম্ব হয়েছে৷

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী নির্দিষ্ট সময়ে যাত্রা করতে পারেনি। কেউ যাত্রা বাতিল করেছেন, কেউবা বিকল্প যানবাহনে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

Manual6 Ad Code

ট্রেনের শিডিউল বিপর্যয় শিগগিরই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ব‌্যবস্থাপক নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!