বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক :: বিয়ের ১৮ দিনের মাথায় সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তার স্বামী হাবিবুর রহমান সাজুকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২১ জুন উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের হাবিবুর রহমান সাজুর সঙ্গে একই উপজেলার বসন্তপুর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে তানজিনা ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই ছিল। বিয়ের ১৮ দিনের মাথায় মঙ্গলবার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিনার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের দাবি, তানজিনা ইসলাম সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমীন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই ছিল। এ ঘটনায় তানজিনার স্বামী হাবিবুর রহমান সাজুকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!