কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দের নামে অসহায় মহিলার ভিক্ষার টাকা আত্মসাত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দের নামে অসহায় মহিলার ভিক্ষার টাকা আত্মসাত!

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পে ঘর বরাদ্ধ দেয়ার কথা বলে দরিদ্র অসহায় মহিলার ভিক্ষার অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের নিছমারুণ গত ০৭ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগটি করেন।

Manual7 Ad Code

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আজাদ মিয়া ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের অছির আলী স্ত্রী নিছমারুনের কাছ থেকে কৌলা গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প ঘর বরাদ্ধ দেয়ার জন্য ৪৫ হাজার টাকা দাবি করে। নিছমারুনের ভিক্ষা করে জমানো টাকা থেকে ৩৫ হাজার টাকা তুলে দেন মেম্বার আজাদ মিয়ার হাতে। বাকি ১০ হাজার টাকা ২ মাস পর পরিশোধ করার কথা। সেই টাকা পেয়ে মেম্বার আজাদ মিয়া ২৩ নং ঘরের চাবি তুলে দেন নিছমারুনের হাতে। এদিকে নিছমারুনের ভাইর অসুস্থতার কারণে তিনি ঘরে তালা দিয়ে তাকে দেখতে যান। ফিরে এসে দেখেন তার ঘরের তালা ভেঙে ছালই বেগম নামক এক মহিলা বসবাস করছেন। তিনি বিষয়টি নিয়ে আজাদ মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি আরও ২০ হাজার দিলে আরেকটি ঘর তাকে দিবে।

এদিকে ঘরের তালা ভেঙে ছালই বেগমকে ঘরটি দেয়ার সময় ঘরে থাকা নিছমারুণ ও তার স্বামীর ভিক্ষা করে জমানো ১১ হাজার ৩শত টাকা একটি বাক্সে রাখা ছিলো। সেই বাক্সটি ভেঙে টাকাগুলো যারা ঘরের তালা ভেঙেছে তারাই নিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

নিছমারুণের লিখিত অভিযোগের ব্যাপারে কৌলা আশ্রায়ন প্রকল্পে গেলে ২৩ নং ঘরটি ছালই বেগমের দখলে এবংঘওে ছালই বেগমের মেয়েকে পাওয়া যায়। শুধু এই ২৩ নং ঘরই নয় এই আশ্রয়ন প্রকল্পে ৪ ঘর বরাদ্ধ দেয়া হয়নি। সেই ঘরগুলোতে মেম্বার আজাদ মিয়া এভাবে টাকা নিয়ে ভাড়া দিয়েছেন বলে ঘরগুলোতে বসবাসকারীরা জানান। পুরো আশ্রায়ন প্রকল্পে মেম্বার আজাদ মিয়ার একটা অঘোষিত রাজত্ব রয়েছে। তার ইচ্ছামতো মানুষকে ঘরছাড়া করেন আবার নতুন মানুষকে ঘর বরাদ্ধ দেন। এছাড়া নারী কেলেঙ্কারীরও তথ্য পাওয়া গেছে মেম্বার আজাদ মিয়ার বিরুদ্ধে।

Manual1 Ad Code

এব্যাপারে অভিযুক্ত মেম্বার আজাদ মিয়ার মোবাইল ফোনে দু’দিন যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Manual5 Ad Code

কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু জানান, অভিযোগের ব্যাপারে কিছু জানি না।

Manual8 Ad Code

অভিযোগের ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। অভিযোগকারী মহিলাকে স্বাক্ষ্য প্রমাণসহ অভিযোগ প্রমানের জন্য বলা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!