রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা

  • মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

Manual8 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: রাজারহাটে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজীপাড়া জামে মসজিদের ইমাম রিফাত আহমেদ, সোলাগাড়ী জামে মসজিদের ইমাম গোলাম হক্কানী, সিতলীর পাঠ দূর্গা মন্দির এর পুরোহিত শচীন্দ্র নাথ বর্মনসহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ১৭ জন ইমাম ও ৩ জন পুরোহীত অংশ গ্রহণ করেন।#৳

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!