মৌলভীবাজার হিন্দু পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪

 মৌলভীবাজার হিন্দু পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code
নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি ::
কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহাকিতায় হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী ও সাভারে নীলা রায় হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার  শহরস্থ চৌমোহনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি উপানন্দ বর্মন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাড. বিষ্ণুপদ ধর, মানবাধিকার কর্মী নয়ন লাল দেব, হিন্দু যুব পরিষদ জেলা শাখার সহ-সভাপতি গোবিন্দ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক রণ কুমার সিংহ, অর্থ সম্পাদক উৎপল সিংহ, সদস্য লিটন দাশ, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন দেব, হিন্দু ছাত্র পরিষদ জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিদ্যুৎ দে, আহ্বায়ক অমল দাশ, অরুন বর্মন, কেশব ঘোষ, সুভাষ মজুমদার, শাওন মজুমদার ও বিজয় দেবনাথ প্রমুখ।
বক্তারা শারদীয় দুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি প্রদান, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও সাম্প্রতি আলোচিত সাভারের নীলা রায় হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিনতম শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!