ওসমানীনগরে জন্মাষ্টমী পালন উপলক্ষে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

ওসমানীনগরে জন্মাষ্টমী পালন উপলক্ষে মতবিনিময়

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে
ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও পুজারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে নয়টায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা সাজিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, মলয় চক্রবর্ত্তী, ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, দয়ামীর ইউপি সদস্য ময়না মিয়া, গোয়ালাবাজার ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, সাদীপুর ইউপি সদস্য আব্দুল আলী।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, উপজেলা প্রেক্লাবের অর্থ সম্পাদক কবির আহমদ, সদস্য ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক রায়হান আহমদ ও শিব্বির আহমদ।

Manual6 Ad Code

উল্লেখ্য উপজেলার তাজপুর, গোয়ালাবাজার, সাদীপুর, বুরুঙ্গা ও দয়ামীর ইউনিয়নের মোট ৫টি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমীর কর্মসূচি যাতে সুন্দরভাবে করা যায় এ জন্য থানা পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক পাঁচটি সভা করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!