রাজনগরে বন্যার্ত ৮০০ পরিবারে খাসি যুব সংগঠনের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে বন্যার্ত ৮০০ পরিবারে খাসি যুব সংগঠনের ত্রাণ বিতরণ

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা রিপোর্ট::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইছলাছড়া ও আমছড়ি খাসি (খাসিয়া) যুব সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টা থেকে সংগঠনের সদস্যদের ৩৫ জনের একটি স্বেচ্ছাসেবক টিম দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রতিটি প্যাকেটে বিরিয়ানি, শুকনো খাবার, চিনি, চিঁড়া, বিস্কুট, ন্যাপকিন, খাবার স্যালাইনসহ বিভিন্ন জরুরি ঔষধ বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

সকাল ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দিনব্যাপি উপজেলার পাঁচগাও ইউনিয়নের নয়াগাঁও, কানিকিয়ারী, পশ্চিমভাগ, বানাইত, কুবঝাড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

Manual6 Ad Code

টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ধর্মনগর ও কৈলাশহর থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের কয়েকটি জেলাসহ মৌলভীবাজারের কিছু উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম ধাপে রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইছলাছড়া ও আমছড়ি পুঞ্জি যুব সংগঠনের সদস্যরা।

সংগঠনের স্বেচ্ছাসেবক ও প্রধান সমন্বয়ক বিলিভ সুছিয়াং বলেন, অতি অল্প সময়ে আমরা ইছলাছড়া, আমছড়ি পুঞ্জিতে ঘুরে ঘুরে এবং বরমচাল চার্চ অফ গড মন্ডলীতে স্বেচ্ছা দান সংগ্রহ করি। যার যার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

Manual7 Ad Code

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, আমছড়ি পুঞ্জির প্রধান (মান্ত্রী) জেমসন লামিন, বরমচাল প্রগতি যুব সংগঠনের সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াং, ইছলাছড়া পুঞ্জি যুব সংগঠনের সদস্য প্রবীণ ধার, ইউলিয়াম লামারে, রিচার্ড ধার, বানছেম পতমী ও আমছড়ি পুঞ্জি যুব সংগঠনের সদস্য শাহরুখ লামিন, হৃতিক লাম্বা প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!