কুলাউড়া ও কমলগঞ্জে ৩ হাজার নারী শ্রমিক পাবে লিডারশীপ প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া ও কমলগঞ্জে ৩ হাজার নারী শ্রমিক পাবে লিডারশীপ প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ২৫টি চা বাগানের ৩ হাজার নারী শ্রমিক পাবে লিডারশীপ প্রশিক্ষণ। ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ইমপায়ারিং টি গার্ডেন ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশীপ ইন টি গার্ডেন সেক্টর অফ বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা অক্সফাম বাংলাদেশের অর্থায়নে এবং প্রচেষ্টা কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন হবে।

Manual5 Ad Code

প্রচেষ্টার নির্বাহী পরিচালক সবাব আলী নকি খানের সভাপতিত্বে প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন। প্রকল্পের কো অর্ডিনেটর রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি েিসবে বক্তব্য দেন উপজেরা সমাজ সেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া, কৃষি অফিসার জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিরাজনগর চা বাগান ম্যানেজার মো. শামীম আহমদ চৌধুরী, অক্সফামের প্রতিনিধি খোদেজা আক্তার অন্তরা, চা শ্রমিক প্রতিনিধি উত্তম নাইড়ু ও লক্ষী নাইড়ু প্রমুখ।

প্রকল্পের নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান বলেন, কুলাউড়ার ১৯টি ও কমলগঞ্জ উপজেলার ৬টি চা বাগানে প্রকল্পচি বাস্তবায়ন হবে। এতে ৩ হাজার নারী শ্রমিক ও তার পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ২৫টি চা বাগানে ২৫টি কিশোরি দলও থাকবে।

Manual2 Ad Code

প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের নারীরা নেতৃত্ব প্রদানে সক্ষম হবে। পাশাপশি দক্ষতা অর্জনের মাধ্যমে চা শ্রমিদের জীবনমানেরও উন্নয়ন হবে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!