ওসমানীনগরে আগুনে ৯টি গবাদিপশু পুড়ে ছাই! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

ওসমানীনগরে আগুনে ৯টি গবাদিপশু পুড়ে ছাই!

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে গোয়াল ঘরে আগুন লেগে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামের নির্মল সুত্রধরের গোয়ালঘর সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধ করে ঘুমিয়ে পরেন। রাত ৩ টার দিকে হঠাৎ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার গোয়াল ঘরে থাকা ৯ টি গবাদি-পশু ৭টি গরু ও ২ ভেড়া পুড়ে মারা যায়।

Manual6 Ad Code

খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual4 Ad Code

বাড়ির মালিক নির্মল সুত্রধর বলেন, আমি অনেক কষ্ট করে গরুগুলোকে লালন পালন করেছি। গো-খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় গরু গুলোকে লালন পালন করেছি। আমার কোনো শত্রু নেই। কিভাবে যে কি হলো কিছু বুঝতে পারছি না। কিন্তু গত রাতেই অগ্নিকান্ডে আমার ৭টি গরু ও ২টি ভেড়া অগ্নিকান্ডে পুড়ে মারা যায় এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া বলেন, এখানে বিদ্যুৎতের একটি লাইন থাকার কারণে আমরা ধারনা করছি অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক নির্ধারণ করা হচ্ছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা।

ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews