কমলগঞ্জে পিপিএল ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কমলগঞ্জে পিপিএল ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার ক্রিকেট প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন-১০ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual1 Ad Code

পতনঊষার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আলী ও রিপন দত্তর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পুরষ্কার দাতা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সমাজ সেবক শাহনাজ শিরিন চৌধুরী, সমাজ সেবক মাহমুদুর রহমান বাদশা, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আশিকুর রহমান, সিরাজ খান, সমাজসেবক কালাম আহমেদ, গুলাম রাব্বি, সাইদুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

সমাপনী খেলায় জুবায়ের এন্ড জিহান ফাইটার্স-কে ৪ রানে পরাজিত করে রামেশ্বরপুর ক্রিকেট ক্লাব শিরোপা অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ প্রাইজমানি, ট্রপি ও ক্রেস্ট প্রধান করা হয়। খেলা শেষে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে দুই শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!