কবি শামীম রুমিকে বাপুস সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

কবি শামীম রুমিকে বাপুস সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদন

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৫ অক্টোবর দিনব্যাপী এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি প্রাকৃতজ শামীম রুমি টিটনকে বাপুস এর সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের দোসর দালালদের পলায়নের পরে বাপুসকে সংগঠিত করতে তিনি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন।

কবি প্রাকৃতজ শামীম রুমি টিটনের সভাপতিত্বে ও মেট্রো পাবলিকেশন্সের পরিচালক আবুল বাসারের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন, সাবেক পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি জোবের আহমদ, পাবনা জেলা সাবেক সভাপতি আব্দুল মজিদ, ঢাকা বিভাগ দক্ষিণের সাধারণ সম্পাদক আক্তার পারভেজ মুন্না, মৌলভীবাজার জেলার যুগ্ম সম্পাদক এম.এম আতিকুর রহমান, কিশোরগঞ্জ জেলার সুভ্রত দাস, চট্টগ্রাম জেলার রেজাউল করিম মন্জু, সিলেট বিভাগীয় সদস্য মুতাহিরুল ইসলাম, কক্সবাজার জেলার বাকি বিল্লাহ প্রমুখ।

Manual3 Ad Code

দিনব্যাপী বর্ধিত সভায় সারাদেশের ৬৪ জেলার বাপুসের সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কবি প্রাকৃতজ শামিমরুমি টিটনকে সভাপতি প্রস্তাব করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়েছে। -বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!