কুলাউড়ার কাদিপুরে প্রভাবশালীদের জবরদখলে দু’টি গোপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার কাদিপুরে প্রভাবশালীদের জবরদখলে দু’টি গোপাট

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া প্রতিনিধি ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে দু’টি সরকারি গোপাট জবর দখল করে রেখেছে প্রভাবশালীমহল। গোপাট দু’টি জবরদখলের ফলে মানুষ, গবাদি পশু চলাচলে এবং পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গোপাট দু’টি উদ্ধারে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন কিয়াতলা গ্রামবাসী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কাদিপুর ইউনিয়নের ছকাপন মৌজার ৪নং সীটের ৭৫৪৬ নং দাগের অন্তর্ভুক্ত মনিরুল ইসলাম মাস্টারের বাড়ী হতে চন্দন মাস্টারের বাড়ী পর্যন্ত এবং ৭৫৯৫ নং দাগের অন্তর্ভুক্ত পূর্বদিকে আব্দুল মতলিবের বাড়ী হতে মৌলানা নজরুল ইসলামের বাড়ী পর্যন্ত সরকারি দুটি গোপাট (গরু মহিষ ও মানুষ চলাচলের রাস্তা) জবর দখল করেছে প্রভাবশালীমহল। প্রায় ১৫ ফুট প্রস্থ বিশিষ্ট দুটি গোপাট দিয়ে কৃষি মৌসুমে গৃহপালিত গরু মহিষ নিয়া যাওয়া ও কৃষি ক্ষেতে লোকজন যাতায়াতসহ গ্রামের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। দু’টি গোপাট ভূমিখেকো চক্র জবরদখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণ করেছেন। যার ফলে মসজিদের অযুর পানিসহ গ্রামের বাড়ীঘরের পানি নিষ্কাষণের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

Manual4 Ad Code

অভিযোগকারী মো. ফয়জুর রহমান, মো. ফখরুল ইসলাম, জমসেদ আহমদ, তুষার মাহমুদ, নজরুল ইসলাম, মো. আব্দুল হক জানান, ১৯৫৬ সালে মৌজা নকশায় গোপাট দু’টি রয়েছে। গোপাট দু’টি উন্মুক্ত করা না হলে গ্রামবাসীর জনদুর্ভোগ দীর্ঘায়িত হবে।

Manual1 Ad Code

লিখিত অভিযোগের অনুলিপি দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে।

Manual1 Ad Code

এব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!