নিটারে বিজয় নিটার গেমিং ফেস্টর ফাইনাল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

নিটারে বিজয় নিটার গেমিং ফেস্টর ফাইনাল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ৫ই নভেম্বর, ২০২৪ইং রোজ মঙ্গলবার নিটার কনফারেন্স রুমে নিটার কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত “বিজয় নিটার গেমিং ফেস্ট-২০২৪” এর ফাইনাল রাউন্ডের খেলা গুলো অনুষ্ঠিত হয় এবং বেলা আনুমানিক ৩ ঘটিকায় পুরষ্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
পড়াশোনার পাশাপাশি বিনোদন এবং পারিপার্শ্বিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিটার কম্পিউটার ক্লাব প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এই “বিজয় নিটার গেমিং ফেস্ট-২০২৪” প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টের সঞ্চালক হিসেবে ছিলেন মোহাম্মদ মামুন অর রশীদ তাসীন ও নিশিতা ইসলাম নোভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সবুক্তাগীন (ভারপ্রাপ্ত), মডারেটর মোহাম্মদ সায়েদুজ্জামান এবং নিটার কম্পিউটার ক্লাবের কো-মডারেটর সাদিয়া সাজ্জাদ সহ নিটারের বেশকিছু শিক্ষকমন্ডলী।
প্রতিযোগিতায় ক্ল্যাশ রয়েল গেমে ৩য় স্থান অধিকার করে ফয়সাল আহমেদ, ২য় স্থান অধিকার করে শোয়াইব হোসেন এবং ১ম স্থান অধিকার করে সিফাত। ই-ফুটবল গেমে তাহমিদ মুন্তাসির ৩য়, লিমন ২য় এবং মাশরাফি বিন তাফসির ১ম স্থান অধিকার করে। ফিফা ২৩ গেমে মুস্তাকিম হাসান ৩য়, হাসান নওয়াব সৈকত ২য় এবং রুবায়েদ ইসলাম স্বপ্নীল  ১ম স্থান অধিকার করে। এছাড়াও বিভিন্ন গেমে প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধমে বিজয়ী নির্বাচন করা হয়। সর্বশেষ পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার সাংবাদিক সমিতি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!