ওসমানীনগরের নবাগত ইউএনও জয়নাল আবেদীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত জুড়ীতে মাসুমা টিম্বাস এন্ড ফার্নিচারের ৪০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় চা বাগানে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ বড়লেখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি আলোচনা ও চারা বিতরণ কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

ওসমানীনগরের নবাগত ইউএনও জয়নাল আবেদীন

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার নবাগত ইউএনও হিসেবে জয়নাল আবেদীনকে পদায়ন করা হয়েছে । গত ২৭ নভেম্বর সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জয়নাল আবেদীনকে ওসমানীনগরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়। ওসমানীনগরের পদায়নের পূর্বে জয়নাল আবেদীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি বছরের ২০ আগস্ট যোগদান করে সেখানেই কর্মরত ছিলেন।

Manual5 Ad Code

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী সেই এলাকার কৃতি সন্তান জয়নাল আবেদীন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যারয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে চাকরীতে যোগদান করেন। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার(ভূমি), সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এবং সর্বশেষ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Manual3 Ad Code

এদিকে এর আগে গত ২৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রাণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওসমানীনগরের বর্তমান ইউএনও অনুপমা দাসকে ওসমানীনগর থেকে বদলি করে সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করাহয়েছে। ৩৪তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অনুপমা দাস চলতি বছরের ২৯ এপ্রিল সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!