বড়লেখায় খেলাফত মজলিশে যোগদানে লোকমান আহমদকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

বড়লেখায় খেলাফত মজলিশে যোগদানে লোকমান আহমদকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা কাতার বিএনপির সাবেক নেতা কাতার প্রবাসি মাওলানা লোকমান আহমদ সম্প্রতি ইসলামী খেলাফত মজলিশে যোগদান করায় বৃহস্পতিবার বড়লেখা উপজেলা খেলাফত মজলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র ইসলামী খেলাফত মজলিশের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র মজলিশের সাবেক সভাপতি মাওলানা আবুল কাশেম।

Manual3 Ad Code

উপজেলা ইসলামী খেলাফত মজলিশের সভাপতি মাওলনা কাজী এনামুল হকের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চলনায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা লোকমান আহমদ বলেন, দেশে থাকাকালিন তিনি ইসলামী ছাত্রমজলিশের রাজনীতি করতেন। কাতারে যাওয়ার পর সেখানে খেলাফত মজলিশের সাংগঠনিক কার্যক্রম কোনো না থাকায় বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে, খেলাফত মজলিশের সাথে আত্মার সম্পর্কে ছিট ধরেনি। অবশেষে গত ২৭ ডিসেম্বর দলটির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের হাতে ফরম পূরন করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুবাই প্রবাসি ইসলামী খেলাফত মজলিশ নেতা শামীম আহমদ, কাতার প্রবাসি খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র মজলিশের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা ইসলামী খেলাফত মজলিশের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ, মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা মাহবুব হোসাইন, মাওলানা কলিমুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মুহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ছাত্র মজলিশের সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, মাওলানা মাহফুজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!