কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত জুড়ীতে মাসুমা টিম্বাস এন্ড ফার্নিচারের ৪০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় চা বাগানে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ বড়লেখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি আলোচনা ও চারা বিতরণ কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::   মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তিলকপুর মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডি,এম, সাদিক আল শাফিন।

উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য, জয় কুমার হাজরা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আমির মোঃ মাসুম মিয়া, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশাহিদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমাদ আহমেদ, রায়হান আহমেদ ও ভূঁইয়া রাজন রেজা।

Manual7 Ad Code

সমাপনী খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক দল ট্রাইব্রেকারে ৫-৩ গোলে ডা. চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। অপরদিকে অন্যদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা দল কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। টুর্ণামেন্টে উপজেলার ২০টি দল অংশগ্রহন করে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!