সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠিত

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধি : সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত স্মারক নং জা/গ/ক-১২৪ পেডে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনকে আহ্বায়ক ও তোফায়েল আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির নেতাদের পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এ কমিটির অনুমোদন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, মো. জহিরুল ইসলাম রিপন (সিনি:যুগ্ম আহবায়ক), মানবাধিকার কর্মী, সাংবাদিক, কর আইনজীবি,সিলেট, এম. গৌছুজ্জামান চৌধুরী (যুগ্ম আহবায়ক), সম্পাদক- নবীগঞ্জ দর্পন, হবিগঞ্জ, আক্তার হোসেন, (যুগ্ম আহবায়ক), সম্পাদক- সাপ্তাহিক ইউনানী কণ্ঠ,সিলেট, বাদল আহমেদ (যুগ্ম আহবায়ক), সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট, কামাল আহমদ (কার্যকরী সদস্য), বিশেষ প্রতিনিধি অন টিভি নিউজ,সিলেট, আর. কে. দাস চয়ন (কার্যকরী সদস্য), সম্পাদক: সাপ্তাহিক স্বপ্লীল সিলেট, আশাহদি আলী আশা (কার্যকরী সদস্য), স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত সকাল, নাজিম উদ্দিন (কার্যকরী সদস্য), সমাজসেবী ও মানবাধিকার কর্মী, সিলেট, ইসমাইল আলী টিপু (কার্যকরী সদস্য),স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের কন্ঠ,সিলেট।

Manual5 Ad Code

কেন্দ্রীয় নেতার এক বিজ্ঞপ্তি জানান, জেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি স্থানীয় পর্যায়ের উন্নয়নে অংশীদারিত্ব থাকতে হবে। বড় বড় উন্নয়ন কাজে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা সেই লক্ষে সিলেট বিভাগের পুর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের ভেতরে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!