ওসমানীনগরে শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

ওসমানীনগরে শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ 

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের পক্ষ থেকে গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্রের গোয়ালাবাজার এফ আই সি ব্যাংক পিএলসি ব্রাঞ্চের কার্যালয়ে প্রায় ৩’ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে ও অফিসার, মার্কেটিং এন্ড সেলস্ মোঃ ফয়সাল আহমেদের পরিচালনায় অAনুষ্ঠানে আগত অতিথিগন আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে বলেন, আইএফআইসি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।
এসময় বক্তব্য দেন,আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের অফিসার লোন পারফর্মেন্স ম্যানেজমেন্ট মাহবুব আলম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রকিব আহমদ,মোঃ নাজির আহমদ,রুহুল আমিনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews