ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

ওসমানী নগর (সিলেট) প্রতিনিধি :: ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা সোহেল ভূঁইয়া (৩৮)। তারা ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

জানা যায়, রোববার সকালে ডেমরা থেকে সিলেটের মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

Manual7 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!