কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাইর মৃত্যু : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাইর মৃত্যু : আটক-২

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কনাই শব্দকরকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

Manual4 Ad Code

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন-ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!