কমলগঞ্জে দু’দিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে দু’দিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ শুরু

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘আমার ভাষায় আমার গল্প’-স্লোগানকে সামনে রেখে কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ: পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, বিশিস্ট সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্তস ও সিনেট্রিপ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!