বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

এবে অনলাইন :: হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার আওয়ামীলীগের অন্যতম নেতা রিয়াজ উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী।
তিনি উপজেলা সদরের ২নং ইউপি’র অন্তর্গত গরীব হোসেন মহল্লার মৃত শামছুদ্দিনের পুত্র।

সোমবার (১০মার্চ) ভোর সাড়ে ৫টায় সেনাবাহিনীর গোয়েন্দা অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন।

Manual1 Ad Code

রিয়াজ উদ্দিন উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Manual5 Ad Code

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তথ্যটি নিশ্চিত করে জানান, রিয়াজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার এজাহার নামীয় ৮৫নং তালিকাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

Manual8 Ad Code

আসামিকে বানিয়াচং থানায় নিযুক্ত এসআই শুভ কান্তি’র কাছে সকাল সাড়ে নয়টায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিকসহ নয়জন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!