ওসমানীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

ওসমানীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫

Manual2 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসানের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস (ইপিআই) নিউটন ধরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. ফাল্গুনী ভট্টাচার্য,থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ আলা হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,ইমাম সমিতির প্রতিনিধি দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন্নাহার। এসময় শিক্ষক মনুজ কুমার দাস,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ,সাংবাদিক ফজলু মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস নিয়ে প্রেজেন্টেশন করেন মেডিকেল অফিসার আল আমিন সিদ্দিকী।
এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে দিনব্যাপী উপজেলার ১৯২টি অস্থায়ী কেন্দ্রে ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!