বিজিবির বিশেষ অভিযান বিয়ানীবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসলাম গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিজিবির বিশেষ অভিযান বিয়ানীবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসলাম গ্রেফতার

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) বুধবার সকালে বিয়ানীবাজার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাট আসলাম হোসেন (৪০)-কে আটক করেছে। এসময় তাকে বহনকারি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি। আসলাম হোসেন বিয়ানীবাজার উপজেলার গজুকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

এব্যাপারে দুপুরে বিজিবি বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক মাদক স¤্রাট আসলামকে থানায় সোপর্দ করেছে।

Manual3 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবির গজুকাটা বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার গহেলাপুর প্রথম ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল সিএনজি থামানোর সিগন্যাল দিতেই চলন্ত অবস্থায় ৪ যাত্রী পালিয়ে যায়। সিএনজি রেখে পালানোর চেষ্টাকালে টহলদল মো. আসলাম হোসেন (৪০) নামক যাত্রীকে আটক করতে সক্ষম হয়। আটক মো. আসলাম হোসেনের শরীর তল্লাশি করে বিজিবি প্যান্টের পকেট থেকে ৯৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সে বিয়ানীবাজার উপজেলার মাদক সাম্রাজ্যের মূল হোতা হিসেবে পরিচিত। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ি আলম হোসেন (৫০) ইয়াবা ব্যবসা করে অর্থসম্পদের পাহাড় গড়ে তুলেছে, আব্দুস সামাদ ও আব্দুস সালাম মাদক চোরাচালানের পাশাপাশি ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ এর নিকট তথ্য পাচার করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। ‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!