ঈদ আনন্দ : মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঈদ আনন্দ : মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড়

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual4 Ad Code

প্রকৃতিকন্যা মাধবকুণ্ড জলপ্রপাতে এবার ঈদের ছুটিতে পর্যটকের উপচেপড়া ভিড় জমেছে। দীর্ঘ ছুটি পেয়ে পর্যটকেরা মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক ছাড়াও ছুটে গিয়েছেন সবুজ গালিচা চা বাগান, হাকালুকি হাওর আর হাওরপারের হাল্লা পাখিবাড়িতে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত, সবুজ চা বাগান, হাকালুকি হাওর আর হাকালুকি হাওরপারের হাল্লা পাখিবাড়ি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সারা বছরই এ উপজেলার পর্যটন স্পটগুলোতে কমবেশি পর্যটকের পা পড়ে। আর বড় কোনো উৎসবের ছুটি হলে তো কথাই নেই! এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি মিলেছে। তবে, এবার ঈদের উৎসবে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মাধবকুণ্ড জলপ্রপাতে। ফলে মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, ইজারাদারের মুখে হাসি ফুটেছে।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলি বাজার থেকে মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রের সড়কটি ভীষণ ব্যস্ত। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে হইহুল্লোড় করে আনন্দ উপভোগকারিরা ছুটে চলেছেন প্রকৃতি মাধবকুণ্ডের দিকে। উপচে পড়া ভিড় জমে জলপ্রপাতের প্রবেশ ফটকের সামনের টিকিট কাউন্টারে। বিভিন্ন পণ্যের দোকান, খাবার হোটেলগুলোতেও পর্যটকের সমাগম বেশ কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। পায়ে হেঁটে জলপ্রপাতের দিকে এগোতেই পর্যটকরা হইহুল্লোড়ে মেতে ওঠেছেন। কেউ কেউ জলপ্রপাতের ঝর্ণার পানিতে গোসল করছেন। কেউ বা ছবি তুলছেন প্রিয়জনের সাথে। কেউ জলপ্রপাতের কাছাকাছি দাঁড়িয়ে সেলফি তুলছেন। স্থানীয় আলোকচিত্রীরাও পর্যটকদের ছবি তুলায় ব্যস্ত সময় পার করছেন।

বরিশালের নলছিটি উপজেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন শহিদুল ইসলাম। তিনি বলেন, এই প্রথম মাধকুণ্ডে এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। অন্য এলাকার চেয়ে সিলেট ও মৌলভীবাজারে অনেক সুন্দর পর্যটন স্পট রয়েছে। প্রকৃতি প্রেমি মানুষের সিলেট, মৌলভীবাজারের এসব পর্যটন স্পট ঘুরে দেখা দরকার। পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য রক্ষা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

শিক্ষক রকিফুল ইসলাম ঢাকা থেকে এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, মাধবকুণ্ডের প্রাকৃতিক পরিবেশ তার কাছে খুবই ভাল লাগে তাই ছুটি পেলে বছরে দুই-একবার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাই। এবার বাইরে গরম বেশি। তবে জলপ্রপাতের এ জায়গাটা বেশ শীতল লাগছে।

স্থানীয় আলোকচিত্রী তাজ উদ্দিন বলেন, মাধবকুণ্ডে আমার মতো আরও ১০ থেকে ১২ জন আলোকচিত্রী আছেন। এবার পর্যটক মোটামুটি এসেছেন। রোজগার ভালোই হচ্ছে। ছবি তোলার পর পর্যটকেরা মেমোরি কার্ডে নিয়ে যাচ্ছেন।

Manual2 Ad Code

মাধবকুণ্ড ইকোপর্কের প্রধান ফটকের কাউন্টারে থাকা জলপ্রপাত ইজারাদার কর্তৃপক্ষের কর্মচারী সাজু আহমদ বলেন, ঈদের দিন ২ হাজার ৫০০, পরদিন মঙ্গলবার আনুমানিক দেড় আর বুধবার আড়াই হাজারের মতো টিকেট বিক্রি হয়েছে। তবে, ঈদের ছুটি আরও আছে। তাই পর্যটক সমাগম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

বন বিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র কুমার সিংহ বলেন, পর্যটকদের নির্বিঘ্নে মাধবকুণ্ডে আনন্দ উপভোগে তাদের নিরাপত্তায় বন বিভাগ, পর্যটক পুলিশ ও থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পাশাপাশি ইজারাদারের লোকজনকেও তৎপর রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews