আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তায় অভিযোগে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তায় অভিযোগে মানববন্ধন

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত ও হেনস্তার করার প্রতিবাদে সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, দিলীপ কুমার মন্ডল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।

তিনি সহকারী শিক্ষক থাকাকালীন বিদ্যালয়ের ছাত্রীদের নানা ভাবে উত্যক্ত ও হয়রানী করতেন বলে ছাত্রীরা অভিযোগ করেন।এদিকে ছাত্রীদের উত্যক্ত ও হেনস্তার করার একাধিক অভিযোগ নওগাঁ জেলা প্রশাসক, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করেও কোন প্রতিকার না পাওয়ায় অবশেষে মঙ্গলবার (৮ এপ্রিল) তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Manual6 Ad Code

ভুক্তভোগী ১০ম শ্রেনীর শিক্ষার্থী কামরুন্নাহার,তানজিমা, তাসফিয়া,নূরে জান্নাত ও ফারহানা ইয়াসমিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল বিভিন্ন সময় আমাদের গায়ে হাত দেন,ওড়না ধরে টানেন এবং যৌন হয়রানীর জন্য অশালীন প্রস্তাব দেন। এমন শিক্ষককে আমরা প্রধান শিক্ষক হিসেবে দেখতে চাই না।

স্থানীয়দের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. আকরাম হোসেন, মো. আনোয়ার হোসেন তরফদার,ছাত্রী অভিভাবক মোঃ ওহিদুর রহমান,তারা বলেন আমরা চরিত্রহীন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দিলীপ কুমার মন্ডল এ ব্যাপারে বলেন,বিষয়টি পুরোটাই মিথ্যা অপবাদ এবং সাজানো ঘটনা।এটা আমার চরিত্র ও পেশাগত জীবনের বিরুদ্ধে ষড়যন্ত্র।

Manual1 Ad Code

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি দরখাস্ত এসেছে।তিনি বর্তমানে নেই,আসলে ব্যবস্থা হবে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন বলেন, আমার নিকট অভিযোগ এসেছে।তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি।তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মো.লুৎফর রহমান, মোঃ মহসিন আলী বাদল, মো.খোরশেদ আলম, মো.মামনুর (আনোয়ার), মো.সিদ্দিকুর রহমান, ফিরোজ হোসেন, মো.মুকুল হোসেন, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!