কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের মতবিনিময়

  • শনিবার, ৩ মে, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলকে সু সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেননি। এখন সাংবাদিকরা নির্ভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাসী। আগামীতে এলাকার সাবিক উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাক রাজা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ, ফারহান চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, প্রত্যুষ ধর, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) আরও বলেন, হুমকি ধমকির কারণে অতীতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারিনি। পারিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্টা হচ্ছে। দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নে ভূমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে বিএনপি সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

Manual2 Ad Code

সাংবাদিকদের উদ্দেশ্যে হাজী মুজিব আরও বলেন, বিদায়ী স্বৈরাচারী শাসক ডিজিটাল অ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে কণ্ঠরোধ করেছিল। নতুন বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!