কুলাউড়ায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপেজলার হাজিপুর ইউনিয়নে কলেজ ছাত্র রাজু আহমদের উপর হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী। হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারে ১৬ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বাজারে বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আতিক হোসেন, আবুল কালাম, তারেক আহমদ, আক্তার আলী, মো. লিজু মিয়া, জোলমাত আলী, ইলিয়াছ মিয়া, মনছুর মিয়া, হায়দার মিয়া, ইসলাম মিয়া, বাবুল মিয়া প্রমূখ।

Manual1 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে বিলেরপাড় গ্রামের সুফিয়ান ও সুলতান আহমদ পাখি এবং তাদের সহযোগিরা শেষ রমযানের দিন ইফতারের আগে রাজুকে চেয়ারম্যানের বাগানের চৌমুহনী থেকে তুলে নেয় এবং তাদের বাড়িতে নিয়ে মধ্যযুগীয় কায়দায় রাজুর উপর অমানবিক নির্যাতন চালায়। তারা রাজুর হাত- পাঁ ভেঙ্গে দেয় ও বেধড়ক হাতুড়ি পিটুনি দিয়ে মারাত্মক জখম করেছে। রাজুর মা পরিজা বেগম ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাইলে ওই রাতে পুলিশ রাজুকে উদ্ধার করে। কিন্তুু ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও কোন হামলাকারী ও আসামী ধরা পড়েনি। আমরা এই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, আতœীয়তার সূত্রধরেই ধরেই সুলতান আহমদ পাখির মেয়ের সাথে পরিচয় থেকে প্রেম হয় রাজুর। একপর্যায়ে বিয়ের প্রস্তাব পাঠানোকে কেন্দ্র করে উভয় পরিবারে মনোমানিল্য দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ বসে মেয়ের সাথে যোগাযোগ না রাখতে ছেলেকে বারণ করা হয়। কিন্তু আকস্মিকভাবে রাজুকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের বিষয়টি জনমনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!