মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় জব্দ : ২ লক্ষ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় জব্দ : ২ লক্ষ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকযোগে পরিবহনের সময় জনতা রাস্তায় ট্রাকের সারি আটকে দেন। পরে মৌলভীবাজারের কমলগঞ্জের ভ্রাম্যমান আদালত ট্রাকে পরিবহনকৃত বালু জব্দ এবং ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। গত রোববার (১ জুন) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কে ট্রাক আটক করার পর সোমবার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জরিমানা করেন।

Manual7 Ad Code

জানা যায়, মনু নদীর কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মনু সেতু সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি মহল বালু উত্তোলনের পর পরিবহন করে আসছিল। এরফলে নদীর প্রতিরক্ষা বাঁধ, ব্রিজের পার্শ্ববর্তী স্থান, কৃষিজমি ও সড়কে ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্থানীয়রা বার বার প্রতিবাদ জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। বর্তমানে ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের পর শতাধিক ট্রাকযোগে বালু পরিবহন হচ্ছিল। এতে স্থানীয়রা আপত্তি জানানোর পরও বালুবাহী ট্রাক চলাচল বন্ধ হয়নি। ফলে যান চলাচলে বাঁধাগ্রস্ত ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনতা অবৈধ বালু বহনকারী ট্রাকের সারি আটক করেন।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম সাদিক আল সাফিন বালুবাহী ট্রাকগুলো জব্দ করেন এবং ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ট্রাক জব্দ ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম সাদিক আল সাফিন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!