শ্রীমঙ্গল বিএমএ’র সভাপতি হরিপদ রায়কে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল বিএমএ’র সভাপতি হরিপদ রায়কে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গল :: বিএমএ এর সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাবেক সভাপতি ডাক্তার হরিপদ রায়ের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন ফারিয়ার নেতৃবৃন্দরা। ছবি :: এইবেলা

Manual8 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সাবেক সভাপতি ডাক্তার হরিপদ রায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার রোডস্থ শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্টে করোনাকালে সার্বক্ষনিক চিকিৎসা সেবা অভ্যাহত রাখায় ও সম্প্রতি একপি প্রতিষ্ঠান থেকে ড. শহিদুল্লাহ এওয়ার্ডসহ বিভিন্ন সংগঠন থেকে তাকে সম্মাননা পাওয়ায় ফারিয়া শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, ফারিয়ার সদস্য সাইফুল ইসলাম রাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল আলম।

Manual7 Ad Code

ডা: হরিপদ রায় সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদ থেকে অবসর নিয়ে শ্রীমঙ্গলে নিজের বাসা থেকে এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত মার্চ মাসে দেশে করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে তিনি নিজে সার্বক্ষনিক চিকিৎসার সেবা প্রদানের পাশাপাশি বিএমএ সদস্যদের নিয়ে গঠন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সেবা মনিটরিংসেল।

শুধু ঔষধ ও চিকিৎসা সেবা নয়, করোনা দূর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াতে তিনি নিজস্ব ফান্ড থেকে ও বিএম এর ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থ দান করেন। পাশাপাশি শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহায়তার কর্মসূচীতেও তিনি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!