কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির আত্মপ্রকাশ

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির আত্মপ্রকাশ হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় কুলাউড়া শহরের স্টেশন রোডস্থ একটি রেস্তোরায় এ উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

প্রাক্তন ফুটবলার ও পরিচালক, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে এবং প্রাক্তন ফুটবলার ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাক্তন ফুটবলার ও সংগঠক, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক কাবুল পাল।

Manual6 Ad Code

আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ক্রীড়াবিদ ও সংগঠক জুবেদ চৌধুরী, ফয়েজ উদ্দিন আহমদসহ সকল প্রয়াত ক্রীড়াবিদ এবং সংগঠকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়ার বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা অংশ নেন। সভায় দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যাক্তিগনের সরাসরি ও ভার্চুয়াল যোগাযোগ, মতামতের ভিত্তিতে ছয়টি সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে একাডেমির প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য এমাদুল মান্নান চৌধুরী তারহামের কুলাউড়া দক্ষিণ বাজারস্থ পারিবারিক বাসভবনটি ব্যবহার, একাডেমি পরিচালনার জন্য ৫ জন পরিচালক ও ১২ জন সদস্য মিলিয়ে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

পরিচালকরা হলেন এমাদুল মান্নান চৌধুরী তারহাম, মোঃ মহিবুর রহমান বুলবুল, মেজর (অবঃ) নূরুল মান্নান চৌধুরী তারাজ, শ্যামল রহমান ও খন্দকার সাইফুর রহমান আফজল।

Manual8 Ad Code

সদস্যরা হলেন ডাঃ অরুনাভ দে, স্বপন দেব রতন, আলী আকবর, আব্দুস সালাম, কাবুল পাল, মোঃ সুরুক, শফিক মিয়া আফিয়ান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আহসানুজ্জামান রাসেল, রাশেদুল ইসলাম রুবেল, জুয়েনা খানম পপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!