কুলাউড়ার জয়চন্ডীতে টিআর কর্মসূচির কাজ পরিদর্শনে জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার জয়চন্ডীতে টিআর কর্মসূচির কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় টিআর কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) বিকালে জয়চন্ডী ইউনিয়নের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে আসেন তিনি।

Manual3 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে ২০২৪-২৫ অর্থ বছরের টিআর (৩য় পর্যায়) কর্মসূচির আওতায় মাটি ভরাট ও গার্ড ওয়াল নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন অফিস থেকেও কাজের নিয়মিত তদারকি করা হচ্ছিল।

Manual8 Ad Code

সরেজমিনে এসব কাজের অগ্রগতি দেখার জন্য পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে পরিদর্শন করেন। এসময় কাজের অগ্রগতি দেখে প্রসংশা করেন এবং আরও টেকসইভাবে কাজ করার জন্য পরামর্শমূলক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যসহ অনেকে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!