কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Logo
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • সিলেট বিভাগ
    • সিলেট
    • মৌলভীবাজার
      • বড়লেখা
      • জুড়ী
      • কুলাউড়া
      • রাজনগর
      • কমলগঞ্জ
      • শ্রীমঙ্গল
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • খেলা
  • কলাম
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • সাহিত্য
  • এই বেলা পরিবার
  • অন‌্যান্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • নির্বাচিত
    • লাইফস্টাইল
    • কৃষি
    • বিজ্ঞাপন
    • বিজ্ঞপ্তি
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের
কমলগঞ্জ

কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual1 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১১ম বছরের মতো এবারো কমলগঞ্জের রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সুমন দে’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদ প্রত্যুষ ধর, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত প্রমুখ। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। রথযাত্রায় সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি।
এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরে ধর্মীয় আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নয়ন লাল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কমলগঞ্জ ইসকন মন্দিরে নামহট্ট সংঘসহ উপজেলার শমশেরনগর কালিবাড়ি, শমশেরনগর চা বাগান, আলীনগর চা বাগান, পাত্রখোলা চা বাগান, চাম্পারায় চা বাগান, কুরমা চা বাগান থেকে শুক্রবার বিকাল ৪টায় রথযাত্রা শোভাযাত্রা বের হয়। এছাড়া পতনঊষার, শ্রীসূর্য্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল, তিলকপুরসহ বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। #
Manual3 Ad Code

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো সংবাদ পড়ুন

কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু

কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি

কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি

কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু

কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি

কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি

কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ

ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার 

কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত

চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ

কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ

কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : এ ইসলাম । ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুর রব

২২০৫ স্টারলিং এভিনিউ - ১০৪৬২ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ।

আহমদ কমপ্লেক্স ২য় তলা, উত্তরবাজার, কুলাউড়া থেকে প্রচারিত।

 ঢাকা অফিস : সি-২ নাভানা রাফিয়া, ৭২ সেগুন বাগিচা, ঢাকা-১০০০।

মোবাইল নং: ০১৭১১০০৩৮৪৭/০১৭১৩৮০১৭৭১

ই-মেইলঃ eibelanews@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!