কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, পতনঊষার এর আয়োজনে সাইফুর রহমান ফরহাদ এর সহযোগিতায় ও সিলেটের আরোগ্য পলি ক্লিনিকের তত্ত্বাবধানে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের সভাপতি ডা: মোহাম্মদ জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের সঞ্চালনয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল মুন্না, সমাজসেবক আনোয়ার খান, মাহিদুল ইসলাম, কামরান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সিলেট মা ও শিশু হাসপাতালে চিকিৎসক ডা: মোহাম্মদ জোহার নেতৃত্বে এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডা: নওরাজ হাফিজ চৌধুরী সাদি, ডা: কাজী মামুর, ডা: শেখ এমাদুল ইসলাম সানি ও শাহিন আলম।
উক্ত ক্যাম্পে ৪০ জন ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!