জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়–প্রীতম দাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়–প্রীতম দাশ

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়ি থেকে উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ বলেছেন, আমাদের জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।

Manual3 Ad Code

শনিবার বিকেলে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টো রথযাত্রা শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম দাশ আরও বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।

আমি সরকারে প্রতি আহব্বান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি। সেই জন্য আমাদের হিন্দু, মুসলিমসহ সবাই আমরা এই বাংলাদেশের একই সুতায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবো।

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন কমলগঞ্জ কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল, সাধারণ সম্পাদক ভুষন দেব প্রমুখ।

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্তরা রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গা বাড়ি থেকে বের হয়ে শহর ঘুরে আবারো দুর্গাবাড়িতে এসে শেষ হয়। রথযাত্রা উদযাপন পরিষদেও আয়োজনে ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার রাতে সমাপ্ত হয়।

এদিকে উল্টোরথ উপলক্ষো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পৃথক আরেকটি রথ বের হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!