কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে বিদেশী সিগারেট ও ২ জনকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মোঃ রাহী (১৯) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেট এর বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উক্ত সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে নিয়া আসিয়া আশপাশ এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসতেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!