কমলগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে লাশ ফেলা হয়েছে ছড়ায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে লাশ ফেলা হয়েছে ছড়ায়

  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ংরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থান লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

Manual8 Ad Code

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে বাড়ি থেকে বাজারে জান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময়মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

Manual7 Ad Code

পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ট তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ থাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!