কমলগঞ্জে গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

কমলগঞ্জে গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ

  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে “ইস্পাহানি চক্ষু হাসপাতাল” এর পরিচালনায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির পরিচালিত করেছে। চা বাগানে বসবাসরত গরীব অসহায় হতদরিদ্র চক্ষু চিকিৎসায় বঞ্চিত ৩ শতাধিক পিছিয়ে পড়া মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও পরামর্শ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) উপস্থিত বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা আকরাম আহমেদ ও মাসুদ হাসান গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশনের ব্যবস্থাপক প্রণয় রঞ্জন বিশ্বাস, শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, গ্রাউক শমশেরনগর ব্রাঞ্চ ম্যানাজার জ্যোর্তিময় পাল নিতু, মাধবপুর শাখা ব্যবস্থাপক অনিক বিশ্বাস ও অপূর্ব সরকার অপু, বিশিষ্ট সমাজসেবক কমলা কান্ত সিংহ, পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল, লিটন গঞ্জু এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু প্রমুখ।

Manual4 Ad Code

 চক্ষু শিবির শেষে আগত গ্রাউক এর পক্ষ থেকে রোগীদের একটি করে গাছের চারা বিতরণ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews