কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual1 Ad Code

কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কেউ ঢুকে না যেতে পারে। বিএনপির একজন আদর্শিক কর্মী হতে হলে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই সদস্য হিসেবে গ্রহণ করতে হবে। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। উক্ত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!