কমলগঞ্জে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি : কৃষকরা উদ্বিগ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কমলগঞ্জে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি : কৃষকরা উদ্বিগ্ন

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে জুবায়েল আহমদ এর একটি গাভি ও মুহিবুর রহমান এর গাভিসহ তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual7 Ad Code

জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বৃষ্টির সময়ে দক্ষিণ ধুপাটিলা গ্রামের জুবায়েল আহমদ এর বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভি ও পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমান এর গোয়াল ঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে।

Manual8 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত শুনেছি। চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখছি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!