বড়লেখায় জোরপূর্বক কলেজ ছাত্রীকে ধর্ষণ : প্রেমিক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

বড়লেখায় জোরপূর্বক কলেজ ছাত্রীকে ধর্ষণ : প্রেমিক গ্রেফতার

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় প্রেমের সম্পর্ক গড়ে জোরপূর্বক ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২৬) ধর্ষণ করেছে আমির হোসেন (৩৫) নামে এক যুবক। সে পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে। ধর্ষিতা কলেজছাত্রীর মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলায় উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ধর্ষিতা কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। অবাধ যাতায়াতের কারণে তার ওপর বিবাদীর কু-দৃষ্টি পড়ে। একপর্যায়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বিবাদী কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকার সুযোগে আমির হোসেন পেছন থেকে ঝাপটে ধরে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কান্নাকাটি ও বাবা-মাকে বিষয়টি জানিয়ে দিবে বলায় সে তাকে বিবাহের আশ্বাস দেওয়ায় কলেজছাত্রী ঘটনাটি কাউকে জানায়নি। ১০ আগষ্ট কলেজে গেলে বিবাদী তাকে বিবাহ করবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে কোর্ট ম্যারেজ করবে বলে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual6 Ad Code

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধর্ষণ মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!