সিলেট-তামাবিল সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেট-তামাবিল সড়ক অবরোধ

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :: ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করা হয়েছে। ভোগান্তিতে পড়ে শতশত যানবাহন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিলো। বেলচা শ্রমিকদের অভিযোগ ট্রাক চালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সাথে দুর্ব্যবহার করেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

প্রায় ঘন্টা খানেক চলা এই অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমান্যব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual5 Ad Code

তিনি জানান, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ, এবং উভয়পক্ষের নেতৃস্থানীয়দের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!