ওমানে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের যুবক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ওমানে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের যুবক নিহত

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় ওমানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত মাসুম উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, প্রায় এক বছর আগে মাসুম ওমানে যান। সেখানে তিনি রংমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।
সরেজমিনে মাসুমের বাড়িতে গিয়ে দেখে যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করেছেন মা ও বাবা।

Manual3 Ad Code

একপাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান কান্না করছে। বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সান্তনা দিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় সারা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন। ছেলের লাশ দ্রুত সময়ে দেশে পাঠানোর দাবি জানান তিনি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews