সুনামগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে রাতভর গণধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সুনামগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে রাতভর গণধর্ষণ

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual8 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণীকে জোরপূর্বক বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা তরুণীর মা বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার আদালত মামলা গ্রহণ করে জগন্নাথপুর থানা পুলিশকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Manual2 Ad Code

জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের চুনু মিয়ার বখাটে ছেলে মিরজু মিয়া (৩৬) গত ২৪ অক্টোবর ওই তরুণীকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে তার বাড়িতে জোরপূর্বক আটকে রেখে রাতভর ধর্ষণ করে।

তরুণীর মা জানান, তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল মিরজু মিয়া। বিষয়টি তার বড় ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করলে মিরজু আরও বেপরোয়া হয়ে উঠে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গ্রামের ভেতর দোকান থেকে মালামাল ক্রয় করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে মিরজু তার মেয়েকে মুখে কাপড় বেঁধে তার বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি জানান, বিষয়টি আমি জানার পর জগন্নাথপুর থানায় অবগত করলে পুলিশ তদন্তে নামে। পরে আমি আদালতে গিয়ে মামলা দায়ের করি।

একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান জানান, ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ওই যুবক এলাকায় খারাপ চরিত্রের লোক হিসেবে পরিচিত। এর আগেও এসব অভিযোগে ১২ বছর জেল খেটেছে।

Manual4 Ad Code

শুক্রবার বিকালে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!