ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয় সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী, দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে।
র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে তাজপুর বাজারে এসে এক পথসভায় মিলিত হয়।আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আজমল আলী আতিক এবং পরিচালনা করেন উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য রেজা সিদ্দিকী।
পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাইদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রাহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান।দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩টি জনবহুল স্থানে র‍্যালি, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাইদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রাহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ের অগ্রণী সংগঠন হিসেবে কাজ করে আসছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগঠনটি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। গণঅধিকার পরিষদ জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে যা ক্ষমতা নয়, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন। আগামীতেও এ সংগঠন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্য, আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাবে। সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নবায়ন করতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের জবলু মিয়া, আঙ্গুর মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, যুগ্ম সদস্য সচিব ছুরত আলী, জাহাঙ্গীর আহমদ, রাসেল আহমদ, বিশ্বজিৎ কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিছবাহুল হক মোহন, মহানগর যুব অধিকার পরিষদের নেতা সাহেদ আহমদ ছামি ও বুরহান উদ্দিনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!