মৌলভীবাজারের ৪ আসনে ধানের শীষ পেলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

মৌলভীবাজারের ৪ আসনে ধানের শীষ পেলেন যারা

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (0৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় মৌলভীবাজার জেলার চারটি আসনেও প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!