শায়েস্তাগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ পাওয়া গেলো জলাশয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শায়েস্তাগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ পাওয়া গেলো জলাশয়ে

  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, হবিগঞ্জ প্রতিনিধি ::

Manual7 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহমদ আলী শাওন (২২) নামক এক সবজি ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পরদিন তাঁর লাশ পাওয়া গেছে পার্শবর্তী একটি জলাশয়ে। সোমবার (২ নভেম্বর) উপজেলার মরড়া সড়কের পার্শ্বে নাগার্সিপুতা নামক স্থানে বিলের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদ আলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আহমদ আলী একজন সবজি ব্যবসায়ী ও মৃগী রোগী ছিলেন। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। পরে ওই দিন সন্ধ্যায় নিহতের ছোট ভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় তার বড় ভাই নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরী করেন।

Manual1 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জেনেছি, সে দীর্ঘদিন যাবত মৃগীরোগী ছিল। হয়তো সে বিলের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!