কমলগঞ্জে হামলাকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জে হামলাকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্যা, আওয়ামীলীগ নেত্রী নুরজাহান ইসলাম গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ও হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার ০৩ নভেম্বর বিকাল ৪টায় শহীদনগর বাজারে পতনউষার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

Manual7 Ad Code

মানবন্ধনে বক্তারা হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আহতায় আনতে হবে। ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন বক্তারা।

Manual3 Ad Code

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগরের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলঅ ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী, অধ্যক্ষ নুরুল ইসলাম, পতনউষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, প্রভাষক মো: আব্দুল আহাদ, প্রভাষক শাহাজান মানিক, বিএনপি নেতা অলি আহমদ খান, ওমর মাহমুদ আনসারী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, ইউপি সদস্য আশিক মিয়া, ফটিকুল ইসলাম রাজু, শাহাজান আহমদ, আহত আওয়ামী লীগ নেত্রীর ছেলে যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড সন্মেলন প্রস্তুতি কমিটি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মো. শাহাজান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড জুড়ি উপজেলার সভাপতি জুবের আহমদ জবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড কুলাউড়া উপজেলার সদস্য সচিব সালাউদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, আসিফ নেওয়াজ রনি, কামরান আহমদ, আব্দুল কাদির সাজু, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, আব্দুল ওয়াদুদ রিপন, শামসুর রহমান, হুমাযুন কবির, আছির আলীসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা পতনঊষার ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা, আওয়ামীলীগ নেত্রী নুরজাহান ইসলাম এর উপর সন্ত্রাসী হামলাকারীকে বক্তারা বলেন, হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আহতায় আনতে হবে। ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন বক্তারা। এ সময় বড় মেয়ে রিপা বেগম মায়ের উপর হামলার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের করামত উল্যার ছেলে প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) লোহার রড দিয়ে উপর্যুপোরি আঘাত করে প্রবাসী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্ত্রী, সাবেক মহিলা ইউপি সদস্য, আওয়ামীলীগ নেত্রী নুরজাহান ইসলাম (৫৮)কে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে ১৪দিনেও হামলাকারীকে গ্রেফতার হয়নি।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছে। তাকে ধরতে সর্ব্বোচ্চ চেষ্ঠা চালানো হচ্ছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews