ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ইউনিয়নের দুই গ্রামের মাঝামাঝি একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাই আহমেদের কথা–কাটাকাটি থেকেই মূল ঘটনার সূচনা। এক পর্যায়ে কথার তীব্রতা বাড়লে উভয় পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। মুহূর্তেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

সংঘর্ষ চলাকালে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে চান্দালী, আব্দুল হক, মোস্তাই আহমেদ, আলী, মোহাম্মদ, রুবেলসহ আরও কয়েকজনের নাম জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে বাড়িতে পাঠানো হলেও কয়েকজন এখনও পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Manual6 Ad Code

ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” তিনি আরও বলেন, “যদি কেউ লিখিত অভিযোগ দেন, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Manual7 Ad Code

এদিকে সংঘর্ষের পর দুই গ্রামে উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংঘর্ষের মতো ঘটনা হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

Manual8 Ad Code

এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ টহল জোরদার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!